November 28, 2023
Days
Hours
Mins
Secs
সবুজে সাজুক রাজধানী: ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “সবুজ ঢাকা উৎসব–২০২৬”
ব্যস্ত ইট-পাথরের নগরী ঢাকাকে আরও সবুজ, প্রাণবন্ত এবং পরিবেশবান্ধব করে তুলতে আগামী ২৭ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর সবচেয়ে বৃহৎ পরিবেশ উৎসব “সবুজ ঢাকা উৎসব–২০২৬”। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এই ব্যতিক্রমী মেলা বসেছে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
“ঢাকাকে সবুজ করি, আগামীকে সুন্দর করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য নগর সবুজায়ন, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই জীবনধারাকে উৎসাহিত করা।
🌿 উৎসবে যা থাকছে আপনার জন্য
🎁 বিশেষ আকর্ষণ: একদম ফ্রিতে ৩টি গাছ!
উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রতিটি রেজিস্ট্রেশনকারীর জন্য উপহার। আপনি ভিজিটর বা স্টল বুকিং যে ক্যাটাগরিতেই রেজিস্ট্রেশন করুন না কেন, মেলায় গেলেই সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ৩টি গাছের একটি বিশেষ প্যাকেজ:
১. ১টি ফলজ গাছ 🍋
২. ১টি বনজ গাছ 🌳
৩. ১টি ঔষধি গাছ 🌿
🎯 রেজিস্ট্রেশন ও বুকিং তথ্য (সম্পূর্ণ ফ্রি)
এই মেলায় অংশ নিতে কোনো প্রবেশ ফি বা স্টল ভাড়া লাগবে না। স্টল রেজিস্ট্রেশন এবং ভিজিটর এন্ট্রি দুটোই সম্পূর্ণ ফ্রি।
আপনার পরিবার, বন্ধু ও সন্তানদের নিয়ে চলে আসুন এই সবুজ উৎসবে। নিজে গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং ঢাকাকে গড়ে তুলুন আগামী প্রজন্মের জন্য এক নিরাপদ ও সবুজ বাসভূমি হিসেবে।
Tags
foods
donation